News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিডে আক্রান্ত গৌতম গম্ভীর, প্রাক্তন ক্রিক্রেটারের শরীরে মৃদু উপসর্গ
Image

কোভিডে আক্রান্ত গৌতম গম্ভীর, প্রাক্তন ক্রিক্রেটারের শরীরে মৃদু উপসর্গ

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসে আক্রান্তদের তালিকায় নতুন সংযোজন, এবার কোভিডে আক্রান্ত হয়েছেন প্রাক্তন ক্রিক্রেটার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। মঙ্গলবার পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর নিজেই জানিয়েছেন, তাঁর শরীরে হানা দিয়েছে করোনা। রয়েছে মৃদু উপসর্গ, আপাতত কোভিড-প্রোটোকল মেনে চলছেন তিনি।

সম্প্রতি তাঁর সান্নিধ্যে যাঁরা যাঁরা এসেছিলেন, তাঁদের সকলকে করোনা-পরীক্ষা করিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন প্রাক্তন এই ক্রিক্রেটার। গৌতম গম্ভীর এদিন টুইট করে জানিয়েছেন, “মৃদু উপসর্গ দেখা দেওয়ায়, কোভিড-পরীক্ষা করিয়েছিলাম। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সান্নিধ্যে যাঁরা যাঁরা এসেছিলেন, তাঁদের সকলকে অনুরোধ করছি করোনা-পরীক্ষা করিয়ে নেবেন। সুরক্ষিত থাকুন।” প্রসঙ্গত, পরিবারের সদস্য করোনা-আক্রান্ত হওয়ায় গত বছরের নভেম্বরের নিজেকে নিভৃতবাসে রেখেছিলেন গম্ভীর।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top