News Flash

  • Home
  • Uncategorized
  • সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট, নিফটি নামল ১৮০০০-এর নীচে
Image

সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট, নিফটি নামল ১৮০০০-এর নীচে

মুম্বই, ২৪ জানুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক বাজারে মন্দার জন্য ভারতে নামল শেয়ার সূচক। এই নিয়ে টানা পাঁচদিন শেয়ার সূচকের পতন অব্যাহত রয়েছে।সোমবার বেলা সাড়ে ১২ টায় বিএসই সেনসেক্স নামে ১০৫৬ পয়েন্ট। ১.৭৯ শতাংশ নেমে ওই সূচক স্থির হয় ৫৭৯৮১-এর ঘরে। নিফটিও ৩১৭ পয়েন্ট বা ১.৮০ শতাংশ নেমে ১৭৩০১-এর ঘরে স্থির হয়।

এদিন বিভিন্ন মিড ক্যাপ ও স্মল ক্যাপ শেয়ারের দাম কমেছে। নিফটির মিড ক্যাপ ইনডেক্স নেমেছে ১০০ পয়েন্ট বা ৩.৩৭ শতাংশ। স্মল ক্যাপ শেয়ার নেমেছে ৪.২০ শতাংশ। আগামী দিনেও বাজারে মন্দা ভাব বজায় থাকবে বলে শেয়ার বাজারের বিশেষজ্ঞরা জানিয়েছেন।
নিফটিতে নথিভুক্ত শেয়ারগুলির মধ্যে জেএসডব্লু স্টিলের দাম ৩.৪১ শতাংশ কমে হয়েছে ৬৪৩.৫৫ টাকা। অন্যান্য যে শেয়ারগুলির দাম কমেছে, তাদের মধ্যে আছে দিভি ল্যাব হিন্ডালকো, বাজাজ ফিনসার্ভ এবং এইচডিএফসি লাইভ। জোম্যাটোর শেয়ারের দাম ১৮.৪৮ শতাংশ এবং পেটিএমের শেয়ারের দাম ৫.৬৪ শতাংশ কমেছে।

বিএসই-র অন্তর্ভুক্ত শেয়ারগুলির মধ্যে উইপ্রো, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, টাইটান, এশিয়ান পেন্টস এবং বাজাজ ফিনসার্ভের দাম কমেছে ২.৮৩ শতাংশ পর্যন্ত।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top