News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ভারত নতুনত্ব থেকে পিছপা হয় না, সাহসই বর্তমানে দেশের পরিচয় : প্রধানমন্ত্রী
Image

নতুন ভারত নতুনত্ব থেকে পিছপা হয় না, সাহসই বর্তমানে দেশের পরিচয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): নতুন ভারত নতুনত্ব থেকে পিছপা হয় না, সাহস ও দৃঢ়প্রত্যয়ই বর্তমান ভারতের পরিচয়। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, “আপনাদের সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগছে। আপনাদের অভিজ্ঞতা সম্পর্কেও জানতে পারলাম। তরুণ বন্ধুরা আপনাদের পাওয়া পুরস্কার একটি বিশেষ কারণে বিশেষ, দেশ বর্তমানে স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপন করছে। এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা এই পুরস্কার পেয়েছেন।” সকলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “এই পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অনেক দায়িত্বও বাড়ল। এখন থেকে বন্ধুবান্ধব, পরিবার ও সমাজের সকলের আপনাদের কাছে থেকে প্রত্যাশাও বেড়েছে। এই প্রত্যাশা থেকে অনুপ্রেরণা নিতে হবে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “স্বাধীনতার ৭৫ তম বছর আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ, এই সময়টি অতীত নিয়ে গর্ব করার ও শক্তি অর্জন করার। এই সময় বর্তমান সংকল্পগুলি পূরণ করার, ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখার, নতুন লক্ষ্য নির্ধারণ করার এবং সেই লক্ষ্য অর্জনে এগিয়ে চলার।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “যে সমস্ত ক্ষেত্রে মেয়েদের আগে অনুমতি ছিল না, তাঁরা এখন বিস্ময়কর কাজ করছেন। এটাই তো সেই নতুন ভারত, যা নতুনত্ব থেকে পিছপা হয় না, সাহস ও দৃঢ়প্রত্যয়ই বর্তমান ভারতের পরিচয়।” নতুন জাতীয় শিক্ষানীতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, “নতুন জাতীয় শিক্ষানীতিতে স্থানীয় ভাষায় শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। এর ফলে পড়াশোনা আরও সহজ হবে। শিক্ষানীতিতে বিশেষ বিধান রাখা হয়েছে যাতে আপনি আপনার পছন্দের বিষয়ে পড়তে পারেন।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top