News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ বা তার কম বয়সী শিশুদের প্রবেশ নিষেধ রাজপথের কুচকাওয়াজে
Image

১৫ বা তার কম বয়সী শিশুদের প্রবেশ নিষেধ রাজপথের কুচকাওয়াজে

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি. স.) : যাদের বয়স, ১৫ বা তার কম তাদের জন্য দিল্লির রাজপথে আসন্ন কুচকাওয়াজে প্রবেশ নিষিদ্ধ। এছাড়াও যারা টিকা নেননি তাদেরও প্রবেশ নিষেধ। সোমবার সকালে দিল্লি পুলিশের তরফ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এদিন জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,যাঁরা করোনার দুটি টিকা নিয়েছেন, একমাত্র তারা প্রবেশ করতে পারবেন । তবে দেখাতে হবে কোভিড সার্টিফিকেট।মহড়া চলাকালীন মাস্ক পরা বাধ্যতামূলক। দিল্লি পুলিশের টুইটার হ্যান্ডেলে টুইট, ‘করোনার দুটি টিকা নেওয়া অত্যন্ত জরুরি। যারা দুটি টিকা নিয়েছেন, একমাত্র তারাই কুচকাওয়াজ বসে দেখার অনুমতি পাবেন। তবে মহড়া চলাকালীন বা যিনি দেখতে এসেছে, তিনি যতক্ষণ থাকবেন, মুখে মাস্ক পরে থাকতে হবে। এবছর ১৫ বছর বা যাদের বয়স ১৫ বছরের নীচে, তাদের অনুমতি দেওয়া হচ্ছে না।’
জানা গিয়েছে, করোনাবিধির কথা মাথায় রেখেই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সকাল সাতটা থেকে শুরু হবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ। সাধারণতন্ত্র দিবসে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য দিল্লি পুলিশের তরফ থেকে ওই দিন ২৭ হাজার পুলিশকর্মী নিয়োগ করা হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top