News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন অভিযানের সূচনা, কেজরিওয়াল বললেন দিল্লির মতো পরিবর্তন সমগ্র দেশেই কাম্য
Image

নতুন অভিযানের সূচনা, কেজরিওয়াল বললেন দিল্লির মতো পরিবর্তন সমগ্র দেশেই কাম্য

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশ, গোয়া-সহ বিভিন্ন রাজ্যে ভোটের প্রাক্কালে ‘একটি সুযোগ কেজরিওয়াল’-কে মেগা অভিযানের সূচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সোমবার দুপুরে ‘একটি সুযোগ কেজরিওয়াল’-কে মেগা অভিযানের সূচনা করার পর দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, “দিল্লির জনগণ আমাদের একটি সুযোগ দিয়েছেন বলেই দিল্লিতে পরিবর্তন এসেছে। এবার এই পরিবর্তন সমগ্র দেশে আসা উচিত!”

কেজরিওয়াল দিল্লিবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, দিল্লির সমস্ত স্কুল, হাসপাতাল, শূন্য বিল প্রভৃতি ক্ষেত্রে দিল্লি সরকারের সমস্ত কাজের ভিডিও তৈরি করুন এবং সামাজিক মাধ্যমে তা শেয়ার করুন। কেজরিওয়ালের কথায়, দিল্লিতে আপ-এর সরকার ঠিক কী কাজ করেছে, তা অন্য রাজ্যের জনগণকে বোঝানোর জন্য দিল্লিবাসীর কাছে অনুরোধ করছি আপনারা ভিডিও তৈরি করুন, সেই সমস্ত রাজ্যের জনগণকে বোঝানোর চেষ্টা করুন কেজরিওয়াল অথবা আপ-কে একটি সুযোগ দেওয়ার জন্য। কেজরিওয়াল আরও জানিয়েছেন, ভোটের পর যাঁদের ভিডিও ভাইরাল হবে, এমন ৫০ জনের সঙ্গে আমি দেখা করব ও তাঁদের সঙ্গে ডিনার করব।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top