News Flash

  • Home
  • Uncategorized
  • শীতে কাঁপছে দিল্লি, কুয়াশা ও শৈত্যপ্রবাহে জবুথবু উত্তর ভারত
Image

শীতে কাঁপছে দিল্লি, কুয়াশা ও শৈত্যপ্রবাহে জবুথবু উত্তর ভারত

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। দিল্লিতে তো শীত রয়েছেই, পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের কিছু জেলা ঠাণ্ডায় কাঁপছে। একইসঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপটও। শীতে কাঁপছে মরুরাজ্য রাজস্থানও। সোমবার সকালে কুয়াশাচ্ছন্ন ছিল রাজধানী দিল্লি, দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

শীতের মধ্যেও দূষণ আর দিল্লির পিছুই ছাড়ছে না। রাজধানী ছাড়াও এখনও দূষণের কবলে দিল্লি সংলগ্ন নয়ডা, হরিয়ানার গুরুগ্রামও। দিল্লিতে এদিন সকাল আটটা নাগাদ সার্বিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৪৪, যা খারাপ। ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও নয়ডায় এদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল যথাক্রমে ১৯৮, ১৭৬, ২৫৫ ও ২২৭। এই মুহূর্তে শীতের আমেজ উপভোগ করার পাশাপাশি বায়ুদূষণও সহ্য করতে হচ্ছে দিল্লির নাগরিকদের।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top