News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তরীয় নিরাপত্তা কাশ্মীরে, আইজিপি-র আশ্বাস শান্তিপূর্ণ হবে প্রজাতন্ত্র দিবস উদযাপন
Image

ত্রিস্তরীয় নিরাপত্তা কাশ্মীরে, আইজিপি-র আশ্বাস শান্তিপূর্ণ হবে প্রজাতন্ত্র দিবস উদযাপন

শ্রীনগর, ২৪ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কাশ্মীর উপত্যকাকে। সম্ভাব্য হামলার আশঙ্কায় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মুকেও। জম্মু ও কাশ্মীরের সর্বত্র নজরদারি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনী। ড্রোনের সাহায্যেও চলছে নজরদারি। কাউকে সন্দেহজনক মনে হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সোমবার সকালে শ্রীনগরের শের-ই-কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে ফুল ড্রেস মহড়া করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার। তিনি আশ্বাস দিয়েছেন, এবার শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবস। কাশ্মীরের আইজিপি-র কথায়, “জম্মু-কাশ্মীর পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনী নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। পাশাপাশি ড্রোনে নজরদারি চালানো হচ্ছে…প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় তা নিশ্চিত করতেই হবে।”

জম্মু ও কাশ্মীর পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপনের জন্য জম্মু ও শ্রীনগরে দুর্দান্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শ্রীনগর এবং জম্মুতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনওরকম অপ্রীতিকর ঘটনা সংলগ্ন উঁচু বিল্ডিংয়ে এড়াতে পুলিশ এবং সিআরপিএফ-এর শার্পশুটারদের মোতায়েন করা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top