News Flash

  • Home
  • Uncategorized
  • দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, প্রজাতন্ত্র দিবসের পর ফের শীত বঙ্গে
Image

দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, প্রজাতন্ত্র দিবসের পর ফের শীত বঙ্গে

কলকাতা, ২৩ জানুয়ারি (হি.স.) : আজ রবিবার দিনভর বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বাড়বে রাতের তাপমাত্রাও। পশ্চিমী ঝঞ্ঝা এবং বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত, এই জোড়া ফলায় এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কেবলমাত্র কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে। শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যদিও প্রজাতন্ত্র দিবসের পর থেকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ জানুয়ারির পর থেকে ফের ধীরে ধীরে রাতের তাপমাত্রা নামবে। অর্থাৎ জানুয়ারির শেষ কটা দিন শীতের আমেজ পাবে রাজ্যবাসী।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, আগামী দিন দু’দিন এমনই মেঘ, বৃষ্টির পরিস্থিতি চলবে। বঙ্গোসাগরের একটি উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। তার ফলে গাঙ্গেয় বঙ্গে জলীয় বাষ্প ঢুকবে।


রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে শিলা বৃষ্টির সম্ভাবনা আছে। ২৫ তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অনেকটাই কেটে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুধুমাত্র কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিন রাজ্যের অন্য জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ। তবেরাজ্যজুড়েই বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, জেলায় জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর। ২৬ তারিখে শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মুহূর্তে রাতের তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে প্রজাতন্ত্র দিবসের পর থেকে বৃষ্টি কমে গেলে ধীরে ধীরে পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top