News Flash

  • Home
  • Uncategorized
  • Infection : সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে বাড়ল সংক্রমণের হার ও মৃত্যু
Image

Infection : সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে বাড়ল সংক্রমণের হার ও মৃত্যু

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও এখনও সেটা ভালমতো উদ্বেগজনক। পজিটিভিটি রেট, অ্যাকটিভ কেস দুটোই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার সঙ্গে নতুন করে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। তবে এখনও দৈনিক সংক্রমণ থাকল তিন লক্ষের উপরই। বেড়েছে দৈনিক সংক্রমণের হার ও মৃত্যুও।

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া করোনা বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। যা শনিবার ছিল তিন লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন। তবে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। শনিবার যা ছিল ১৭.২২ শতাংশ, রবিবার তা খানিক বেড়ে হয়েছে ১৭.৭৮ শতাংশ। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল, তিন কোটি ৯১ লক্ষ। দেশে এখনও করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৮ জনের। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। শনিবার তা ছিল ৪৮৮ জন।


স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫ জন। যা আগের দিনের থেকে প্রায় ৭৩ হাজার বেশি। এই সংখ্যাটা বিশেষজ্ঞদের মধ্যে রীতিমতো ভয় ধরাচ্ছে। যদিও পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৬৫ লক্ষ ৬৫০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top