News Flash

  • Home
  • Uncategorized
  • PV Sindhu : দু’ বছর পর আজ খেতাব জয়ের দোরগোড়ায় পিভি সিন্ধু
Image

PV Sindhu : দু’ বছর পর আজ খেতাব জয়ের দোরগোড়ায় পিভি সিন্ধু

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফাইনালে আজ রবিবার পিভি সিন্ধু নামবেন স্বদেশীয় ২০ বছরের প্রতিভা মালবিকা বানসোদের বিরুদ্ধে। শনিবার ১২ মিনিটেই সিন্ধু রাশিয়ার এভেনিয়া কসেতসেকায়াকে হারিয়ে সেমি ফাইনালের লড়াই জিতেছিলেন। ।

সিন্ধু অবশ্য সরাসরি ম্যাচটি জেতেন নি। প্রথম গেমটি ২১-১২ তে জিতে নিয়েছিলেন। বিশ্বের ২৮ নম্বর খেলোয়াড় এভেনিয়া সিদ্ধান্ত নেন তলপেটে যন্ত্রণা হতে থাকায় ম্যাচে পরের গেমটি খেলবেন না। ছেড়ে দেন ম্যাচ। সিন্ধুর ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যায়। আর জয়ের ফলে, সিন্ধু ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ের পর আবার কোনও বিডব্লুএফ টুর্নামেন্ট জয়ের দোরগোড়ায়।


আর নাগপুরের মেয়ে মালবিকা বানসোদ সকলের নজর কেড়ে নিয়েছেন, আগের সপ্তাহে ২০১২ লন্ডন অলিম্পক্সের ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় তারকা সাইনা নেহওয়ালকে ইন্ডিয়া ওপেনে হারিয়ে। আজ তাঁর সামনে আরও এক ভারতীয় তারকাকে হারিয়ে খেতাব জয়ের সুযোগ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top