News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশে নয়, চলতি বছর দর্শকশূন্য আইপিএল হবে দেশের মাটিতেই
Image

বিদেশে নয়, চলতি বছর দর্শকশূন্য আইপিএল হবে দেশের মাটিতেই

মুম্বই, ২২ জানুয়ারি (হি.স.) : বিদেশে নয়, করোনা আবহেও দেশের মাটিতেই বসবে আইপিএলের পঞ্চদশ সংস্করণের আসর। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, এবারে দেশের মাটিতে মেগা টুর্নামেন্ট হলেও, সমর্থকরা তাতে শরিক হতে পারবেন না। বোর্ড সূত্রের খবর, আইপিএল দেশের মাটিতে হলেও সেটা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, ভারতে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে আগামী আইপিএলও দেশের বাইরে আয়োজন করতে পারে বিসিসিআই। সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসাবে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহীর কথা ভাবা হচ্ছিল। কিন্তু বোর্ড সূত্রের খবর, দেশের করোনা পরিস্থিতির যদি তেমন উন্নতি নাও হয়, তাও এবার আইপিএল দেশের মাটিতেই আয়োজন করবে বোর্ড। মেগা টুর্নামেন্ট বিদেশে সরানোর কথা ভাবা হচ্ছে না। তবে, দেশের মাটিতে আইপিএল হলেও আগের মতো আলাদা আলাদা ভেন্যুতে খেলা হবে না। গোটা টুর্নামেন্ট হবে মুম্বই এবং পুণেতে। সেক্ষেত্রে ওয়াংখেড়ে, সিসিআই, ডিওয়াই পাতিল স্টেডিয়ামের মতো কয়েকটি মোট ৩টি স্টেডিয়ামের কথা ভাবা হচ্ছে।


গতবার আমিরশাহীতে আইপিএলের আয়োজন করতে গিয়ে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বিসিসিআইকে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিও। তাই এবার আর কোনওপক্ষই চাইছে না যে বিদেশের মাটিতে এই টুর্নামেন্ট হোক। শনিবার বোর্ড কর্তারা ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন। তাতে সব দলই নাকি দেশে আইপিএল করার পক্ষে মত দিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top