News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার, ঠিকেদারি সংস্থার সংযোগ ছিন্ন, জরিমানা
Image

অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার, ঠিকেদারি সংস্থার সংযোগ ছিন্ন, জরিমানা

কুমারঘাট, ২২ জানুয়ারি : জাতীয় সড়ক নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদারি সংস্থা এসপিএ কনস্ট্রাকশন কুমারঘাট এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চলছিল। কুমারঘাটে গড়ে ওঠা শ্রমিক শেডে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে হুক লাইন টেনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎ নিগমের আধিকারিকরা গতকাল জাতীয় সড়ক নির্মাণ কাজে নিযুক্ত এসপি কনস্ট্রাকশনের ওই শ্রমিক শেডে  হানা দেয়। হানা দিয়ে তারা অভিযোগের সত্যতা পান। অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে প্রচুর পরিমাণ তার এবং জল উত্তোলনের মোটর সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। হুক লাইনে বিদ্যুৎ চুরি করে জ্বালানোর অপরাধে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা এসপিএ কনস্ট্রাকশন কে এক লক্ষ আট হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে বলে বিদ্যুতের কর্মকর্তারা জানিয়েছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top