News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা রেল স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

আগরতলা রেল স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২২ জানুয়ারি : আগরতলা বাধারঘাট রেলস্টেশনের ভিতর থেকে শনিবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সকালে রেল যাত্রীরা স্টেশনের ভিতরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরে আনেন। খবর পাঠানো হয় আমতলী থানার পুলিশকে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ এবং রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top