News Flash

  • Home
  • Uncategorized
  • ডিলিমিটেশনের পরই জম্মু-কাশ্মীরে ভোট, তারপরই রাজ্যের মর্যাদা : স্বরাষ্ট্রমন্ত্রী
Image

ডিলিমিটেশনের পরই জম্মু-কাশ্মীরে ভোট, তারপরই রাজ্যের মর্যাদা : স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): ডিলিমিটেশনের পরই বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে, তারপরই ফিরিয়ে দেওয়া হবে রাজ্যের মর্যাদা। জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে জেলা সুশাসন সূচক (ডিজিজিআই)-এর সূচনা করেছেন কেদঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, “ডিলিমিটেশন শুরু হয়েছে এবং শীঘ্রই ভোটগ্রহণ হবে। আমি লোকসভায় আশ্বাস দিয়েছি, জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক হলেই জম্মু ও কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।”

জম্মু ও কাশ্মীর স্বাভাবিক ছন্দে ফিরেছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে। চলতি বছর রেকর্ড সংখ্যক পর্যটক জম্মু ও কাশ্মীর এসেছেন । সরকারী প্রকল্প থেকে মানুষ সরাসরি সুবিধা পাচ্ছেন।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top