News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা নির্বাচনে রোড শো বা সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, আজ বৈঠকে নির্বাচন কমিশন
Image

বিধানসভা নির্বাচনে রোড শো বা সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, আজ বৈঠকে নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে রোড শো বা সমাবেশের অনুমতি দেওয়া উচিত কিনা তা নিয়ে আজ শনিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন। আপাতত ২২ জানুয়ারি পর্যন্ত সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সহ রাজ্যগুলির আধিকারিকরা আজকের বৈঠকে যোগ দেবেন। প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি নির্বাচন ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, পাঞ্জাব এবং মণিপুরের নির্বাচনের তারিখ ৮ জানুয়ারি ঘোষণা করেছিল। এরপর করোনার ক্রমবর্ধমান মামলার পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি পর্যন্ত সমাবেশ নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা ২২ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। কমিশন তিনশো জন লোক বা হলের ধারণক্ষমতার ৫০% নিয়ে দলগুলির অভ্যন্তরীণ বৈঠকের অনুমতি দিয়েছিল। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে প্রচার চালানোর অনুমতি ছিল। এই নিষেধাজ্ঞার মেয়াদ আজ শেষ হচ্ছে।
প্রঙ্গগত, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ভোটগ্রহণ শুরু হবে। উত্তরপ্রদেশে ৭ দফায়, ১০, ১৪,২০,২৩ ও ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৭ মার্চ ভোট হবে। ১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ড ও গোয়ায় একযোগে ভোট হবে। পাঞ্জাবে ২০ ফেব্রুয়ারি, মণিপুরে ২৭ফেব্রুয়ারি এবং ৩ মার্চ ভোট হবে। ফলাফল ঘোষণা হবে ১০ মার্চ।

Releated Posts

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top