News Flash

  • Home
  • Uncategorized
  • বুস্টার ডোজ নিয়ে ধন্দ দূর করতে কেন্দ্রের নয়া নির্দেশিকা
Image

বুস্টার ডোজ নিয়ে ধন্দ দূর করতে কেন্দ্রের নয়া নির্দেশিকা

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : করোনার প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনায় আক্রান্ত হলে, কবে বুস্টার ডোজ নেওয়া যাবে, তা নিয়ে ধন্দ বাড়ছিল। কেন্দ্রের তরফে পাঠানো নয়া গাইডলাইনে বলা হয়েছে, প্রিকশন ডোজ বা বুস্টার শট নেওয়ার আগে কেউ করোনায় আক্রান্ত হলে, সুস্থ হয়ে ওঠার পর তাঁকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শুধু প্রিকশন ডোজ নয়, কোভিডের অন্যান্য ডোজ নেওয়ার ক্ষেত্রেও একই নির্দেশ মনে চলতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব ও মিশন ডিরেক্টর বিকাশ শীল শুক্রবারই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, বিজ্ঞানসম্মত নথিপত্রের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ভ্যাকসিন কারা নিতে পারবেন, তা নিয়ে আগেও একই গাইডলাইন ছিল কেন্দ্রের।
ফ্রন্টলাইন কোভিড যোদ্ধা, স্বাস্থ্যকর্মী, কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্বদের অগ্রাধিকারের ভি্ত্তিতে প্রিকশন ডোজ দেওয়া হবে। সেইমতো জাতীয় কোভিড টিকাকরণ প্রোগ্রামের আওতায় ১০ জানুয়ারি থেকে প্রিকশন ডোজ শুরু হয়েছে। তার আগেই, ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সিদের মধ্যে টিকাকরণও চালু হয়েছে। কেন্দ্রের নির্দেশিকায় এটাও বলা হয়েছে, কোভিডের দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস, অর্থাৎ ৩৭ সপ্তাহ পর প্রিকশন ডোজ নেওয়া যাবে, তার আগে নয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top