News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের ২০-তলা বহুতলে আগুন-আতঙ্ক; মৃত্যু দু’জনের, আহত ১৫ জন
Image

মুম্বইয়ের ২০-তলা বহুতলে আগুন-আতঙ্ক; মৃত্যু দু’জনের, আহত ১৫ জন

পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকাল সাতটা নাগাদ ২০-তলা কমলা বিল্ডিংয়ের ১৮-তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৩টি ইঞ্জিন, সাতটি জলের ট্যাঙ্কার। লেভেল-৩ পর্যায়ের আগুন লাগে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, প্রাণে বাঁচানো গেল না দু’জনকে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মুম্বই, ২২ জানুয়ারি (হি.স.): বাণিজ্যনগরী মুম্বইয়ে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল সেন্ট্রাল মুম্বইয়ের তারদেও এলাকায় অবস্থিত একটি ২০-তলা আবাসিক বহুতলে। শনিবার সকাল সাতটা নাগাদ ভাটিয়া হাসপাতালের কাছে অবস্থিত কমলা বিল্ডিংয়ের ১৮-তলায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু’জনের এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানিয়েছেন, বয়স্ক ৬ জনের অক্সিজেনের প্রয়োজন থাকায় তাঁদের তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকাল সাতটা নাগাদ ২০-তলা কমলা বিল্ডিংয়ের ১৮-তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৩টি ইঞ্জিন, সাতটি জলের ট্যাঙ্কার। লেভেল-৩ পর্যায়ের আগুন লাগে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, প্রাণে বাঁচানো গেল না দু’জনকে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top