News Flash

  • Home
  • Uncategorized
  • রক্ত সংকট মেটাতে শিবির ধর্মনগরে
Image

রক্ত সংকট মেটাতে শিবির ধর্মনগরে

ধর্মনগর, ২১ জানুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। রক্ত সংকট দূরীকরণের জন্য এগিয়ে এলো দিনোনাথ বিদ্যামন্দিরের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবকরা।


শুক্রবার উত্তর জেলার জেলা হাসপাতালের মুমুর্ষ রোগীদের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে এগিয়ে এলো ধর্মনগর দীননাথ নারায়নী বিদ্যামন্দিরের এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীরা। রক্তদান জীবন দান -এই শ্লোগানকে সামনে নিয়ে দীননাথ নারায়নী বিদ্যামন্দির এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা ২১ জানুয়ারি শুক্রবার স্বেচ্ছায় রক্তদানের জন্য এক শিবির করে। রক্তদান শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ড: কাবেরী নাথ, উপস্থিত ছিলেন ধর্মনগর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি জহর চক্রবর্তী, সহ-সভাপতি চম্পু সোম,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। রক্তদান শিবিরে বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ১৬ জন ছাত্র-ছাত্রী স্বেচ্ছায় রক্তদান করে। ব্লাড ডোনার্স এসএসসিএনএর সভাপতি জহর চক্রবর্তী স্বেচ্ছায় রক্তদানের জন্য এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং আরো বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা যাতে এভাবে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে তার জন্য তাদের প্রতিও আহ্বান রাখেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top