News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, দিল্লি-সহ উত্তর ভারতে শীতেরও কাঁপুনি
Image

ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, দিল্লি-সহ উত্তর ভারতে শীতেরও কাঁপুনি

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে শুক্রবারও দেরিতে ঘুম ভাঙল সমগ্র উত্তর ভারতের। শুক্রবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। কুয়াশায় মোড়া ছিল হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পঞ্জাব, বিহারও। কোথাও কোথাও দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়। পঞ্জাবের লুধিয়ানা,অমৃতসর ছিল কুয়াশায় ঢাকা, কুয়াশাচ্ছন্ন ছিল বিহারের পাটনা, উত্তর প্রদেশের বিভিন্ন জেলা। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, ছিল কুয়াশার দাপট।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ রাজস্থানে ছিল কুয়াশার আস্তরণ, জয়পুরে দৃশ্যমানতা ছিল ২৫ মিটার, গোয়ালিয়রে শূন্য মিটার, পাটনায় ৫০ মিটার, ভুবনেশ্বরে ৫০ মিটার, লুধিয়ানা ও আম্বালায় ২৫ মিটার, পাটিয়ালায় ৫০ মিটার, উত্তর প্রদেশের আগ্রায় শূন্য মিটার, বরেলি ও গোরক্ষপুরে ২৫ মিটার। কুয়াশার কারণে দিল্লিগামী ২১টি ট্রেন এদিন দেরিতে চলছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top