News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে ঝরে পড়ল ঘাসফুল, তৃণমূলের একমাত্র বিধায়কের বিজেপিতে যোগদান
Image

মণিপুরে ঝরে পড়ল ঘাসফুল, তৃণমূলের একমাত্র বিধায়কের বিজেপিতে যোগদান

ইমফল, ২০ জানুয়ারি (হি.স.) : মণিপুরে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের দোড়গোড়ায় মণিপুরে তৃণমূল কংগ্রেসের একমাত্র বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা মণিপুরের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রতিমা ভৌমিক এবং অসমের ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংঘল তৃণমূল বিধায়ক টি রবীন্দ্র সিংহের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে বরণ করেছেন। এদিন মণিপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ওয়াই. সুরচন্দ্রও বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়া প্রাক্তন কংগ্রেস বিধায়ক ওয়াই সুরচন্দ্রও আজ যোগদান করেছেন বিজেপিতে।এক টুইট বার্তায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, মণিপুরে বিজেপি পরিবারে বিধায়ক টি রবীন্দ্র সিংহকে স্বাগত জানাচ্ছি। সাথে তিনি আরও লেখেন, মণিপুরে মানুষের বিশ্বাসের উপর ভর করে বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দল আরও শক্তিশালী হচ্ছে। তাঁর দাবি, বিজেপির এই সাফল্যের পেছনে মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহের অসামান্য অবদান রয়েছে।

মণিপুরে কংগ্রেসেও বড়সড় ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি কংগ্রেস বিধায়ক চান্তনলিয়েন আমুও বিজেপিতে যোগ দিয়েছিলেন। দিন-কয়েকের ব্যবধানে প্রাক্তন কংগ্রেস বিধায়ক ওয়াই সুরচন্দ্র আজ বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেসকে আরও দুর্বল করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top