News Flash

  • Home
  • Uncategorized
  • অসম-মেঘালয় সীমা বিবাদের সমাধান, এবার মিজোরাম ও অরুণাচলের আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা নিষ্পত্তির পদক্ষেপ : মুখ্যমন্ত্রী
Image

অসম-মেঘালয় সীমা বিবাদের সমাধান, এবার মিজোরাম ও অরুণাচলের আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা নিষ্পত্তির পদক্ষেপ : মুখ্যমন্ত্রী

হাফলং (অসম), ২০ জানুয়ারি (হি.স.) : অসম-মিজোরাম এবং অসম-অরুণাচল সীমা বিবাদ সমস্যা নিষ্পত্তির জন্য শীঘ্রই রাজ্য সরকার একটি কমিটি গঠন করবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ইতিমধ্যে মেঘালয়ের সঙ্গে সীমা সমস্যা সম্পর্কে এক সমাধান সূত্র বের হয়েছে। আজই দিল্লিতে সন্ধ্যা ছয়টায় তিনি এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসবেন। বৈঠকে দুই সরকারের গৃহীত সিদ্ধান্ত-প্রতিবেদন দাখিল করবেন তাঁরা, জানান মুখ্যমন্ত্রী ড. শর্মা।

আজ বৃহস্পতিবার গুয়াহাটি ফিরে যাওয়ার আগে হাফলঙে এই খবর দিয়ে সাংবাদিকদের জানান, সীমা বিবাদ প্রসঙ্গে ইতিমধ্যে অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে প্রাথমিক স্তরে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর কার্যকালে অসম-মিজোরাম ও অসম-অরুণাচল সীমা বিবাদ রাজ্য সরকার নিষ্পত্তি ঘটাতে সক্ষম হবে বলে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। অসম-নাগাল্যান্ড সীমা বিবাদ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, অসমের সঙ্গে নাগাল্যান্ডের সীমা বিবাদ এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই অসম-নাগাল্যান্ড সীমা সমস্যার সমাধান সুপ্রিমকোর্টেই সম্ভব, বলে তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, গতকাল বুধবার হাফলঙে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে দীর্ঘদিনের অসম-মেঘালয় সীমা বিবাদ সমস্যার সমাধান সূত্রের ওপর সহমত পোষণ করা হয়েছে। এবার এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবগত করতে আজ সন্ধ্যা ছয়টায় তিনি এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী করনাড সাংমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইবেন যাতে সাংবিধানিক ভাবে দীর্ঘদিনের অসম-মেঘালয় সীমা বিবাদের অবসান ঘটে।
উল্লেখ্য, অসম-মেঘালয়ের বিবাদমান ছয়টি স্থানের সীমা সমস্যার সমাধানের জন্য গৃহীত ফর্মূলা গতকাল রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top