News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশের অপহৃত নাবালককে চিনাসেনার কবল থেকে উদ্ধারের প্রয়াস ভারতীয় সেনাবাহিনীর
Image

অরুণাচল প্রদেশের অপহৃত নাবালককে চিনাসেনার কবল থেকে উদ্ধারের প্রয়াস ভারতীয় সেনাবাহিনীর

ইটানগর, ২০ জানুয়ারি (হি.স.) : অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার আন্তর্গত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকা থেকে মিরম তারন নামের ১৭ বছর বয়সি এক ছেলে নিখোঁজ হয়েছে। চিনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অপহরণ করেছে তাকে। এক সূত্রের দাবি, তারনকে ফিরিয়ে আনতে ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী এলএসিতে চিনা কর্তপক্ষের সঙ্গে কথা বলতে প্রক্রিয়া শুরু করেছে। তবে সরকারিভাবে এই খবরের সত্যতা এখনও স্বীকার করা হয়নি।

পূর্ব অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাও আরও বলেছিলেন, মিরম তারনের সঙ্গে তার বন্ধু জনি ইয়াইয়িংকেও পিএলএ অপহরণ করেছিল। কিন্তু জনি ইয়াইয়িং কৌশলে পিএলএ-র কবল থেকে পালিয়ে ফিরে এসেছে। বুধবার তাদের অপহরণ করা হয়েছিল বলে নিজের ট্যুইটার হ্যান্ডলে খবরটি দিয়েছিলেন সাংসদ তাপির।


অপহৃত নাবালককে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে তিনি ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করে ট্যুইটার হ্যান্ডলে তিনি লিখেছিলেন, ‘আপার সিয়াং জেলার অন্তর্গত সিয়ংলা এলাকার (বিশিং গ্রাম) জিডো গ্রামের ১৭ বছর বয়সি মিরাম তারনকে ভারতীয় ভূখণ্ডের লুংতাজোড় এলাকা (২০১৮ সালে ভারতের অভ্যন্তরে তিন থেকে চার কিলোমিটার রাস্তা তৈরি করেছিল চিন) থেকে অপহরণ করেছে পিএলএ। অপহরণের ঘটনাটি সংগঠিত হয়েছে ভারত ভূখণ্ডের বুক চিরে প্রবাহিত সাংপো-সিয়াং নদীর কাছে (অরুণাচল প্রদেশে প্রবেশ করলে এই নদীর নাম হয়ে যায় সাংপো সিয়াং)। ’
এদিকে, পাসিঘাট পশ্চিম আসনের কংগ্রেস বিধায়ক নিনং এরিং বলেছেন, ‘কথিত অপহরণের ঘটনা গুরুতর সমস্যা, যা পুনরায় শুরু হয়েছে। ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক, চিনারা ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে ফের এ ধরনের দুষ্কর্ম সংগঠিত করেছে।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top