News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২৪-র নির্বাচনেও কমলা হ্যারিসের সঙ্গে জুটি বেঁধে লড়তে চান, সরকারের বর্ষপূর্তিতে জানালেন বাইডেন
Image

২০২৪-র নির্বাচনেও কমলা হ্যারিসের সঙ্গে জুটি বেঁধে লড়তে চান, সরকারের বর্ষপূর্তিতে জানালেন বাইডেন

ওয়াশিংটন, ২০ জানুয়ারি (হি.স.) : এক বছর পূর্ণ করল আমেরিকার নতুন সরকার । দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসেডিন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে ২০২৪-র নির্বাচনেও কমলা সঙ্গে জুটি বেঁধে লড়বেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি যদি ২০২৪ সালে আবারও নির্বাচনে দাঁড়ান, তাহলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসই তার রানিং মেট হবেন। বাইডেন ভোটের অধিকার রক্ষায় হ্যারিসের রেকর্ড সমর্থন করে বলেন, আমি তাকে দায়িত্ব দিয়েছিলাম। আমি মনে করি তিনি খুব ভাল কাজ করছেন।এর আগে ডিসেম্বরের মাঝামাঝিতে কমলা হ্যারিস বলেছিলেন, তিনি এবং বাইডেন এখনও ২০২৪ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেননি। যদি বাইডেন আবার না দাঁড়াতে চান, তবে তিনিও হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
উল্লেখ্য, আমেরিকার ইতিহাসে হ্যারিস, প্রথম মহিলা এবং কৃষ্ণাঙ্গ এবং এশিয়ান আমেরিকান ব্যক্তি, যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন জো বাইডেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top