News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ জানুয়ারি চারদিনের সফরে ত্রিপুরা আসছেন সংঘ-প্রধান মোহন ভাগবত

২৪ জানুয়ারি চারদিনের সফরে ত্রিপুরা আসছেন সংঘ-প্রধান মোহন ভাগবত

আগরতলা, ২০ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা সফরে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত। চারদিনের প্রবাসে ত্রিপুরায় আসছেন তিনি। তাঁর নিরাপত্তা ব্যবস্থার জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। ইতিপূর্বে তিনি ২০১৭ সালে ত্রিপুরা সফরে এসেছিলেন।

সূত্রের খবর, আগামী ২৪ জানুয়ারি বিকেলে মোহন ভাগবত ত্রিপুরায় আসছেন। আগরতলায় তিনি সেবাধামে থাকবেন। ২৭ জানুয়ারি ফিরে যাবেন তিনি। চারদিনের প্রবাসে এসে তিনি ক্ষেত্র সহ বিভিন্ন স্তরের প্রচারকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সূত্রের খবর, কোভিডের প্রকোপে তাঁর প্রকাশ্য জনসভার কার্যসূচি বাতিল করা হয়েছে।

সূত্রের দাবি, সংঘ-প্রধান মোহন ভাগবত ত্রিপুরা সফরে আসার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হবেন। এছাড়া মন্ত্রিসভার সদস্যদের সাথেও তিনি ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। আরএসএস-প্রধান জেড প্লাস শ্রেণির নিরাপত্তা পান। সে মোতাবেক সমস্ত আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, মোহন ভাগবতের ত্রিপুরা প্রবাসে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা বদল আসতে চলেছে। ২০১৭ সালেও বিধানসভা নির্বাচনের আগে তাঁর ত্রিপুরা সফর বিজেপির বিজয়ের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। এবার আবারও তাঁর সফরে শাসক দল বিজেপি টনিক পাবে, এমনটাই মনে করা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top