News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানিয়াতেও বাড়ছে করোনা সংক্রমণের হার, নমুনা পরীক্ষায় জোর
Image

জিরানিয়াতেও বাড়ছে করোনা সংক্রমণের হার, নমুনা পরীক্ষায় জোর

আগরতলা, ২০ জানুয়ারি : জিরানিয়া মহকুমা এলাকাতেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। উদ্ভূত পরিস্থিতিতে করোণা পরীক্ষার পরিমাণ বাড়ানো এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব প্রদান করেছে মহকুমা প্রশাসক।


উল্লেখ্য, বহি:রাজ্য থেকে যেসব ট্রেন রাজ্যে আসে সেইসব ট্রেনের যাত্রীদের অনেকেই করোনা পরীক্ষা না করানোর কৌশল হিসেবে আগরতলা স্টেশনে না গিয়ে জিরানিয়া স্টেশনে নেমে যাওয়ার চেষ্টা করে থাকেন। সে কারণেই জিরানিয়া স্টেশনেও করোণা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জিরানীয়ার মহকুমা শাসক জানিয়েছেন, চলতি বছরে ১ল জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী পর্যন্ত জিরানীয়া মহকুমা এলাকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২৯ জন। টেস্ট করা হয়েছে ৩,৮৭৬ জনের। হোম আইসোলেশনে রয়েছেন ৪৫৯ জন। এই পরিসংখ্যান দিলেন জিরানীয়ার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য।


তিনি জানান, এই মহকুমা এলাকায় যে কোভিড কেয়ার সেন্টারটি রয়েছে তাতে পর্যাপ্ত পরিকাঠামো আছে। কোভিড বিধি অমান্য করলে জিরানীয়া মহকুমা প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলেও বার্তা দিয়েছেন মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য। তিনি মহকুমার সকল স্তরের জনগণকে করোনা সংক্রমণ সম্পর্কে সচেতন থাকতে এবং যাবতীয় বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top