আগরতলা, ২০ জানুয়ারি : ৯ দফা দাবিতে পরিবহন দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের নেতা অমল চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল পরিবহন দপ্তরে গিয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন। ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের নেতা অমল চক্রবর্তী বলেন, শ্রমিকদের সমস্যা গুলি পরিবহন দপ্তরের কর্মকর্তার সামনে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের স্বার্থে বীমা মাশুল কমাতে হবে এবং তোলাবাজি বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে মোটর শ্রমিকরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন বলেও তিনি উল্লেখ করেন। অবিলম্বে দাবি পূরণ করে শ্রমিকদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

৯ দফা দাবিতে মোটর শ্রমিক ইউনিয়নের ডেপুটেশন
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















