News Flash

  • Home
  • Uncategorized
  • ১৬০-কোটি টিকাকরণ সম্পন্ন, উচ্ছ্বাস ব্যক্তি করে কোভিড-বিধি মানার আহ্বান মনসুখের
Image

১৬০-কোটি টিকাকরণ সম্পন্ন, উচ্ছ্বাস ব্যক্তি করে কোভিড-বিধি মানার আহ্বান মনসুখের

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): দেখতে দেখতে ভারতে ১৬০-কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টিকাকরণ। টিকাকরণ অভিযানের নতুন মাইলফলকে পৌঁছনোর পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন উচ্চতা স্পর্শ করেছে বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযান। একইসঙ্গে দেশবাসীর কাছে মনসুখের আহ্বান, টিকা নেওয়ার পরও কোভিড-বিধি যথাযথভাবে মেনে চলুন।

করোনার প্রকোপের মধ্যেও আগের তুলনায় ধীর গতিতে চলছে ভারতের টিকাকরণ। মন্থর গতিতে চললেও, বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৭৩ লক্ষ ৩৮ হাজার ৫৯২ জন প্রাপক। ফলে ভারতে ১৫৯.৬৭-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৫৯,৬৭,৫৫,৮৭৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। দুপুর ২.৩৫ মিনিট নাগাদ টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন উচ্চতা স্পর্শ করেছে বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযান। ভারতে ১৬০ কোটির মাইলফলক অতিক্রম করেছে টিকাকরণ। টিকা নেওয়ার পরও কোভিড-বিধি মেনে চলুন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top