News Flash

  • Home
  • Uncategorized
  • সাংরুরের ধুরি থেকে লড়বেন ভগবন্ত মান, ঘোষণা আপ-এর
Image

সাংরুরের ধুরি থেকে লড়বেন ভগবন্ত মান, ঘোষণা আপ-এর

মোহালি, ২০ জানুয়ারি (হি.স.): আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে সাংরুরের ধুরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আম আদমি পার্টি (আপ)-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। বৃহস্পতিবার কেজরিওয়ালের দলের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে। এদিন মোহালিতে সাংবাদিক সম্মেলন করে আপ নেতা রাঘব চাড্ডা জানিয়েছেন, আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান সাংরুর জেলার ধুরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পঞ্জাবে আম আদমি পার্টি (আপ)-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে চলছেন তা গত মঙ্গলবারই জানিয়ে দেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল জানান, পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন সাংরুর লোকসভা আসনের আপ সাংসদ ভগবন্ত মান। কিন্তু, ভগবন্ত কোথা থেকে লড়বেন, তা অজানা ছিল। এরপর বৃহস্পতিবার জানানো হল, সাংরুর জেলার ধুরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভগবন্ত মান। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারির বদলে ২০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে পঞ্জাবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top