News Flash

  • Home
  • Uncategorized
  • লতা মঙ্গেশকর অনেকটাই সুস্থ, চিকিৎসকরা সম্মতি দিলেই ফিরবেন বাড়ি
Image

লতা মঙ্গেশকর অনেকটাই সুস্থ, চিকিৎসকরা সম্মতি দিলেই ফিরবেন বাড়ি

মুম্বই, ২০ জানুয়ারি (হি.স.): ক্রমেই সুস্থ হয়ে উঠেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আইসিইউ-তে চিকিৎসাধীন থাকলেও, তরলের পাশাপাশি খাচ্ছেন সাধারণ খাবারও। বৃহস্পতিবার লতা মঙ্গেশকরের মুখপাত্র অনুশা শ্রীনিবাসন আইয়ার জানিয়েছেন, লতা দিদি সুস্থ আছেন। তাঁর দ্রুত সুস্থতার কামনা করুন। চিকিৎসকরা সম্মতি দিলেই বাড়ি নিয়ে আসা হবে তাঁকে। লতার চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, “লতাজি এখনও আইসিইউ-তেই আছেন। তাঁকে সুস্থ করে তোলার জন্য আমরা সব রকমের চেষ্টা করছি।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি তরলের পাশাপাশি ভাত-রুটির মতো স্বাভাবিক খাবারও খেতে শুরু করেছেন। বাইরে থেকে অক্সিজেনও দিতে হচ্ছে না তাঁকে। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন লতা মঙ্গেশকর। করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, কোভিড ছাড়াও নিউমোনিয়ায় অসুস্থ তিনি। ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। চিকিৎসকরা কবে তাঁকে ছুটি দেন, আপাতত সেটাই অপেক্ষা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top