News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ড ভোটে ৫৯ প্রার্থীর তালিকা প্রকাশ বিজেপির, খাতিমা থেকে লড়বেন পুষ্কর
Image

উত্তরাখণ্ড ভোটে ৫৯ প্রার্থীর তালিকা প্রকাশ বিজেপির, খাতিমা থেকে লড়বেন পুষ্কর

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের জন্য ৫৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি। উত্তরাখণ্ড বিধানসভার মোট আসন সংখ্যা ৭০, তার মধ্যে বৃহস্পতিবার মোট ৫৯ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি লড়বেন খাতিমা আসন থেকে।

এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার পর কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশি বলেছেন, “ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা করেছিলেন। কংগ্রেস ও অন্যান্য দল তখনও উত্তরাখণ্ড গঠনের বিরোধিতা করেছিল। ইউপিএ শাসনকালে উত্তরাখণ্ডের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছিল।” জোশি আরও বলেছেন, “বিগত ৫ বছর ধরে উত্তরাখণ্ডে বিকাশ হচ্ছে। দেশের সুরক্ষায় উত্তরাখণ্ডের বিরাট অবদান রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার উত্তরাখণ্ডে সামরিক ধাম প্রতিষ্ঠারও কল্পনা করেছে।”

উল্লেখযোগ্য আসনগুলির মধ্যে-উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি লড়বেন খাতিমা আসন থেকে। যমুনোত্রী আসনের প্রার্থী করা হয়েছে কেদার সিং রাওয়াতকে, গঙ্গোত্রীতে সুরেশ চৌহান, বদ্রীনাথে মাহেন্দ্র ভাট, রুদ্রপ্রয়াগে বিজেপির প্রার্থী হলেন ভরত সিং চৌধুরী, দেহরাদূন ক্যান্টনমেন্টে সবিতা কাপুর, মুসৌরিতে গণেশ জোশি, ঋষিকেশে প্রেমচাঁদ আগরওয়াল, হরিদ্বার গ্রামীণে স্বামী যতীস্বরানন্দ, আলমোরায় কৈলাশ শর্মা, নৈনিতালে সরিতা আর্য প্রভৃতি। মোট ৫৯ জন প্রার্থীর নামের তালিকা এদিন ঘোষণা করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top