News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

তেলিয়ামুড়া, ১৯ জানুয়ারি৷৷ পঞ্চাশোর্ধ ব্যক্তির পঁচাগলা মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে৷ মৃত ব্যাক্তির নাম দুলাল দাস৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকায়৷ তিনি পেশায় ফেরিওয়ালা৷ তাঁর অস্বাভাবিক মৃত্যুতে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে৷


জানা গছে, শনিবার সকাল ১১ টা নাগাদ দুলাল দাস তার সহধর্মিণীর কাছ থেকে ৫০০ টাকা নিয়ে পূজোর বাজার করতে যায় মাইগঙ্গা বাজারে৷ মাইগঙ্গা বাজারে পুজোর বাজার করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি তিনি৷ বাড়ির লোকেরা তার বাড়ি না ফিরে আসায় চিন্তিত হয়ে পড়েন৷ বুধবার সকাল নাগাদ মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় দুলাল দাসকে দেখতে পান স্থানীয় মানুষ৷ প্রথমে তাকে কেউ চিনতে না পারলেও পরবর্তী সময়ে সনাক্ত হয় এটি গোলাবাড়ি এলাকার বাসিন্দা দুলাল দাসের মৃতদেহ৷


মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে দুলাল দাসের আত্মীয়-পরিজন ঘটনাস্থলে ছুটে যায় এবং ঝুলন্ত মৃতদেহটি সনাক্ত করেন৷ এদিকে মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর তেলিয়ামুড়া থানায় দেওয়া হয়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যান প্রায় তিন থেকে চার ঘণ্টা পর৷ পরে অবশ্য মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে ময়নাতদন্ত শেষে দুলাল দাসের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top