News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিশ লক্ষাধিক টাকার গাঁজা বাজেয়াপ্ত
Image

ত্রিশ লক্ষাধিক টাকার গাঁজা বাজেয়াপ্ত

তেলিয়ামুড়া, ১৯ জানুয়ারি৷৷ মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাজেয়াপ্ত করল প্রায় ৩০ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা৷ আটক করা হয়েছে লরির চালক এবং সহচালককে৷ ঘটনা বুধবার সাত সকালে মুঙ্গিয়াকামী থানা এলাকার আঠারমুড়া পাহাড়ের জাতীয় সড়কের ৩৯ মাইল এলাকায়৷


মুঙ্গিয়াকামি থানার পুলিশ জানিয়েছে, এস.আই রঞ্জিত দাস এবং প্রফেসনাল ডি.এস.পি প্রসেনজিৎ রায় সহ মুঙ্গিয়াকামী থানার পুলিশ প্রতিদিনের মত ভ্যাহিকাল চ্যাকিংয়ে বসেছিলেন৷ তখন আগরতলা থেকে আসা ইউপি৬৭এটি৫৮১৪ নম্বরের দূরপাল্লার লরি দেখে তাদের সন্দেহ হয়৷ পুলিশ গাড়িটিকে আটক করে চালক প্রমোদ যাদব এবং সহ-চালক বীরেন্দ্র রায় নামে বহিঃরাজ্যের দুই বাসিন্দাকে জেরায় অসংলগ্নতা পান৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার কাছে৷ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গাড়িটি তল্লাশি চালিয়ে ৫৮৩.৫ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেন৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় ত্রিশ লক্ষাধিক টাকা৷


পরবর্তীতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ গাড়ি সহ গাঁজা ও পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসে৷ মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানিয়েছেন, বাজেয়াপ্ত গাঁজাগুলো পাচারের উদ্দেশ্যে আগরতলা থেকে বহিঃরাজ্য নিয়ে যাওয়া হচ্ছিল৷ তিনি জানিয়েছেন, আগামীদিনে এধরনের কর্মসূচি জারি থাকবে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top