News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম জালিয়াতি কান্ডে জড়িত পলাতক তুরস্কের নাগরিক হাকান যানবুরকান বাংলাদেশে গ্রেফতার, ধৃত আরও এক
Image

এটিএম জালিয়াতি কান্ডে জড়িত পলাতক তুরস্কের নাগরিক হাকান যানবুরকান বাংলাদেশে গ্রেফতার, ধৃত আরও এক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৯ জানুয়ারি : রাজ্যে এটিএম জালিয়াতির সাথে জড়িত পলাতক তুরস্কের নাগরিক হাকান যানবুরকান বাংলাদেশে পুলিশের জালে ধরা পড়েছে। ঢাকায় একটি ব্যাঙ্কের বিভিন্ন এটিএম বুথ থেকে বেশ কয়েকবার টাকা তোলার চেষ্টার পর এটিএম জালিয়াতির সাথে যুক্ত আন্তর্জাতিক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই জনের মধ্যে হাকান যানবুরকানও রয়েছেন।


জানা গেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় গুলশান-১ নম্বর এলাকা থেকে এটিএম কার্ড জালিয়াতির দায়ে মঙ্গলবার হাকান যানবুরকান এবং মহম্মদ মফিউল ইসলামকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)ইউনিট গ্রেফতার করেছে। ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি অতিরিক্ত পুলিশ কমিশনার মহম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, তুরস্কের নাগরিক হাকান যানবুরকান আন্তর্জাতিক এটিএম কার্ড ক্লোনিং এবং স্ক্যামিং চক্রের অন্যতম সদস্য। তিনি গত ২ থেকে ৪ জানুয়ারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের বিভিন্ন এটিএম বুথে গিয়ে বিভিন্ন দেশের একাধিক ক্লোন কার্ড ব্যবহার করে ৮৪ বার টাকা তোলার চেষ্টা করেন। কিন্তু ব্যাংকটি অ্যান্টি স্ক্যামিং টেকনোলজি ব্যবহার করায় অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে বিষয়টি নজরে আসে এবং স্ক্যামিংয়ে বাধা দিতে সক্ষম হয়েছে।


মহম্মদ আসাদুজ্জামান আরও জানিয়েছেন, ধৃত দুজনের কাছ থেকে বিভিন্ন মডেলের পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১৫টি ক্লোন কার্ডসহ মোট ১৭টি কার্ড উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, হাকান যানবুরকান আগরতলায় এটিএম জালিয়াতি কান্ডে মূল পান্ডা ছিলেন। তিনি গ্রেফতার হওয়ার পর গি বি হাসপাতালে চিকিত্সা করার সময় পুলিশের নিরাপত্তা বেষ্টনী থেকে পালিয়ে গিয়েছিলেন।


মহম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, হাকান যানবুরকান আগরতলা থেকে পালিয়ে সিকিম হয়ে নেপাল পৌছান। সেখান থেকে ভ্রমনের কাগজপত্র যোগার করে তিনি তুরস্কে ফিরে যান এবং নতুন পাসপোর্ট তৈরী করেন। তিনি বলেন, ধৃত দুইজনের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় ডিজিট্যাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top