News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের বিশেষ অভিযান শুরু
Image

১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের বিশেষ অভিযান শুরু

আগরতলা, ১৯ জানুয়ারি : রাজ্যে করোণা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে টিকাকরণ কর্মসূচি জোর কদমে এগিয়ে চলেছে। রাজ্য সরকার স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের টিকাকরণের আওতায় নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বুধবার থেকে রাজ্যের প্রতিটি স্কুলে ছাত্র-ছাত্রীদের টিকাকরণের আওতায় নিয়ে আসার প্রয়াস নেয়া হয়েছে।


রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে, ১৫ থেকে ১৮ বছরের বয়স্কদের মধ্যে করোনা টিকাকরণের স্পেশাল ড্রাইভ শুরু হয়েছে বুধবার। রাজ্যের মোট ৭৩৪টি স্কুলে শুরু হয়ে গেছে টিকাকরণের স্পেশাল ড্রাইভ। ১৯, ২০, ২১ জানুয়ারী এই ৩দিন চলবে টিকাকরণ। রাজ্যের ১৫ থেকে ১৮ বছরের সকলেই যেন টিকাকরণের আওতায় আসে সেই লক্ষ্যেই এই কর্মসূচী বলে জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।


বুধবার স্পেশাল ড্রাইভের প্রথম দিনে তিনি বেশ কিছু স্কুল পরিদর্শন করেছেন। ৭৩৪টি স্কুলের মধ্যে জেলা ভিত্তিক হিসেবে পশ্চিম জেলায় ২৩৭টি, ধলাই ৬২টি, গোমতী জেলায় ৫২টি, খোয়াইতে ৬৪টি, উত্তরে ১২০টি, সিপাহীজলায় ১২৪টি, দক্ষিণে ২৫ এবং ঊনকোটি জেলায় ৫০টি স্কুলে চলছে এই টিকাকরণ কর্মসূচী। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ রাজ্যের সব কটি স্কুলের ছাত্র-ছাত্রীদের টিকাকরণের আওতায় নিয়ে আসার জন্য ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কাছে অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top