News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানের বাস ও অটোর সংঘর্ষে মৃত ৩, প্রাণে বাঁচলেন সমসংখ্যক
Image

রাজস্থানের বাস ও অটোর সংঘর্ষে মৃত ৩, প্রাণে বাঁচলেন সমসংখ্যক

জয়পুর, ১৯ জানুয়ারি (হি.স.): রাজস্থানের ঢোলপুর জেলায় বাস ও অটো রিক্সার সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার সকালে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঢোলপুর থেকে জয়পুর অভিমুখে যাচ্ছিল বাসটি, কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবে অটো রিক্সায় ধাক্কা মারে বাসটি।

স্টেশন হাউস অফিসার (সদর) দীপক বাঞ্জারা জানিয়েছেন, মৃতরা হলেন অটো রিক্সার চালক রাজেন্দ্র (২৫), তাঁর বাবা রতন সিং (৫০) ও বালো (৩৫) নামে একজন যাত্রী। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top