News Flash

  • Home
  • Uncategorized
  • এ বছরেই টেনিস কোর্টকে বিদায় জানাতে চলেছেন সানিয়া মির্জা
Image

এ বছরেই টেনিস কোর্টকে বিদায় জানাতে চলেছেন সানিয়া মির্জা

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : এ বছরের শেষেই নিজের টেনিস-জীবনে ইতি টানতে চলেছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস থেকে বিদায় নেওয়ার পরেই জানিয়ে দিলেন, এবছরই শেষ বারের মতো কোর্টে দেখা যেতে চলেছে তাঁকে। তবে যতদিন খেলবেন, ততদিন যত বেশি সম্ভব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান।

বুধবার অস্ট্রেলিয়া ওপেনের প্রথম ম্যাচে পরাস্ত হয়েছেন হায়দরাবাদের এই টেনিস তারকা। আর তারপরই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সানিয়া মির্জা জানিয়ে দিলেন এটাই তাঁর শেষ মরশুম হতে চলেছে। কয়েক সপ্তাহ আগে থেকেই তিনি প্রস্তুতি শুরু করেছিলেন। চলতি মরশুমে তিনি পুরোটা খেলবেন কি না, তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
ম্যাচের পর সানিয়া বলেন, ‘আমার মনে হয়ছিল যে আমি আরও ভালো পারফর্ম করতে পারব। কিন্তু, শরীরটা আর আগের মতো সঙ্গ দেয় না। এটাই আমার কাছে সবথেকে বড় প্রতিবন্ধকতা। ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক টেনিস খেলছেন সানিয়া মির্জা। প্রায় ২ দশক টেনিস কোর্টে রাজত্ব করার পর তিনি অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন।’

ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির রয়েছে সানিয়ার। ডাবলসে অতীতে শীর্ষস্থানে ছিলেন। সিঙ্গলসে সর্বোচ্চ ২৭ নম্বরে উঠেছিলেন তিনি। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তাঁর। শেষ বার গ্র্যান্ড স্ল্যাম পেয়েছিলেন ২০১৬-র অস্ট্রেলিয়ান ওপেনে, মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে। মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর। ডাবলস এবং মিক্সড ডাবলসে তিনটি করে। সব থেকে বেশি সাফল্য হিঙ্গিসের সঙ্গেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top