News Flash

  • Home
  • Uncategorized
  • ইডি-র তল্লাশি শেষ, চান্নি-র ভাইপোর বাড়িতে মিলল নগদ ৩.৯ কোটি টাকা
Image

ইডি-র তল্লাশি শেষ, চান্নি-র ভাইপোর বাড়িতে মিলল নগদ ৩.৯ কোটি টাকা

মোহালি, ১৯ জানুয়ারি (হি.স.): অবৈধ বালি খননের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দীর্ঘ তল্লাশি অভিযান শেষ। তল্লাশি অভিযান শেষে বুধবার ইডি জানিয়েছে, ভূপিন্দর সিং হানির মোহালির বাড়ি-সহ বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে নগদ প্রায় ১০.৭ কোটি টাকা। তার মধ্যে শুধুমাত্র হানির বাড়িতে মিলেছে নগদ ৩.৯ কোটি টাকা। ভূপিন্দর সিং হানি হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপো।

ভোটমুখী পঞ্জাবে মঙ্গলবার লুধিয়ানা, মোহালি ও পাঠানকোটের ১০টি জায়গায় অবৈধ বালি খননের মামলায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যার মধ্যে ছিল চরণজিৎ সিং চান্নির ভাইপো ভূপিন্দর সিং হানির মোহালির বাড়িও। চান্নির ভাইপোর বিরুদ্ধে মামলাটির সূত্রপাত ২০১৮ সালে। কুদরত দীপ সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে পঞ্জাব পুলিশ আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনের আওতায় অভিযোগ দায়ের করে। শহিদ ভগৎ সিং নগরের নওয়ানশহরে কুদরতের নিজের খনি রয়েছে। কুদরত দু’টি কোম্পানি তৈরি করেন। যার ডিরেক্টর মু্খ্যমন্ত্রী চান্নির ভাইপো ভূপিন্দর এবং সন্দীপ সিং নামে আরও এক জন। সেই সূত্রেই চান্নির ভাইপোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে তল্লাশি অভিযান চালায় ইডি। বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে নগদ প্রায় ১০.৭ কোটি টাকা উদ্ধার করেছে ইডি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top