News Flash

  • Home
  • Uncategorized
  • রানওয়ের সংস্কারের জন্য এপ্রিলে ১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর
Image

রানওয়ের সংস্কারের জন্য এপ্রিলে ১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর

দার্জিলিং, ১৯ জানুয়ারি (হি.স.) : রানওয়ের প্রয়োজনীয় সংস্কারের জন্য আগামী এপ্রিল মাসে একটানা ১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর। আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল উড়ানের ওঠানামা বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দরে।

সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার তরফেই রানওয়েতে জরুরী মেরামতির কাজ চলছে বাগডোগরা বিমানবন্দরে। বায়ুসেনা দেড় বছর ধরে রাতেই কাজ করছিল। বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা শুভ্রমণি পি জানিয়েছেন, বায়ুসেনার তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, শেষ পর্যায়ের কাজের জন্য বিমানবন্দরে উড়ানের ওঠানামা বন্ধ রাখা জরুরি। তাই ১৫ দিন মতো বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, তাই আবেদন মেনে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি রাজ্য সরকার-সহ দার্জিলিংয়ের জেলাশাসককে জানানো হয়েছে। সূত্রের খবর, বাগডোগরা বিমানবন্দরে প্রতিদিন ৩৬টি অসামরিক বিমান ওঠানামা করে। গড়ে প্রতিদিন ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করে। উত্তরবঙ্গের এই একমাত্র বিমানবন্দর গোটা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবেই পরিচিত। ফলে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর বন্ধ থাকলে ব্যবসায়ী মহল থেকে শুরু করে পর্যটক মহল চরম সমস্যায় পড়বেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এখান থেকে উড়ানে প্রায় প্রতিদিন বহু রোগীকে ভিন রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ফলে চিন্তায় সাধারণ নাগরিকরাও।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top