News Flash

  • Home
  • Uncategorized
  • ওমিক্রন বিশ্বে ছড়িয়ে পড়ছে, যাঁরা টিকা পাননি তাঁদের নিয়েই বেশি চিন্তা : হু প্রধান
Image

ওমিক্রন বিশ্বে ছড়িয়ে পড়ছে, যাঁরা টিকা পাননি তাঁদের নিয়েই বেশি চিন্তা : হু প্রধান

জেনেভা, ১৯ জানুয়ারি (হি.স.): এখনই হাল ছাড়লে চলবে না, ফের একবার কোভিড-মহামারী নিয়ে সমগ্র বিশ্বকে সতর্ক করে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস। যে সমস্ত দেশে বহু সংখ্যক মানুষ এখনও টিকা পাননি, তা নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার গভীর রাত ১.৩২ মিনিট নাগাদ, ভিডিও বার্তায় হু প্রধান জানিয়েছেন, “ওমিক্রন এখনও গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং আমি সেই সকল দেশগুলিকে নিয়ে চিন্তিত যেখানে এখনও একটি বড় সংখ্যক মানুষ টিকা পাননি। আর যাঁরা টিকা পাননি তাঁদের অসুস্থতার তীব্রতা ও মৃত্যুর আশঙ্কা বহুলাংশে বেশি।’’

পাশাপাশি হু প্রধানের সতর্কবার্তা, করোনার অন্যান্য প্রজাতিগুলির থেকে তীব্রতা কম হলেও ওমিক্রন মৃদু, এই ধারণা একেবারেই ঠিক নয়। ওমিক্রনেও ভর্তি হতে হচ্ছে হাসপাতালে, ঘটছে মৃত্যুও। হু-এর তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে প্রতি সপ্তাহে গড়ে ৪৫ হাজার মানুষ মারা যাচ্ছেন কোভিড সংক্রমণে। টেড্রস বলেছেন, গত সপ্তাহেই ১৮ মিলিয়নের বেশি মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, ওমিক্রনে মৃত্যুর সংখ্যা কম হলেও। স্বাস্থ্য পরিষেবার উপর এই প্রজাতি যেভাবে প্রভাব ফেলছে তাতেই উদ্বিগ্ন হু প্রধান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top