News Flash

  • Home
  • Uncategorized
  • তীব্র জলকষ্টে ভুগছেন আমবাসা পুর পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা
Image

তীব্র জলকষ্টে ভুগছেন আমবাসা পুর পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

আমবাসা, ১৮ জানুয়ারি : ধলাই জেলার আমবাসা পৌর পরিষদের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জলের সংকট চরম আকার ধারণ করেছে। টানা পাঁচ দিন ধরে ওই ওয়ার্ড এলাকার জনগণ পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না। ফলে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ জন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জলের জন্য আমবাসা পৌর পরিষদ এলাকায় হাহাকার শুরু হয়েছে। আমবাসা পৌর পরিষদের ৭ নং ওয়ার্ড এলাকায় আজ পাঁচ দিন ধরে  জল নেই। জলের সমস্যায় ভুগছে ওয়ার্ডের এলাকাবাসীরা।


মঙ্গলবার বাধ্য হয়ে আমবাসা পুর পরিষদে জলের জন্য বিক্ষোভ দেখায় এলাকার লোকজন। কিন্তু এলাকাবাসীরা  আমবাসা পুরপুরিষদে এসে পৌর পরিষদের কোন আধিকারিকের দেখা পাননি। তাই বাধ্য হয়ে কোন আধিকারিকের দেখা না পেয়ে এলাকাবাসীরা ফিরে যায়। ওয়ার্ডটি বাজার এলাকায় অবস্থিত। বাজার এলাকার মধ্যে পাঁচ দিন ধরে জলের দেখা নেই। যার ফলে সমস্যায় পড়তে হয়েছে এলাকার মানুষদের। দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের। অবিলম্বে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে এলাকার লোকজন বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top