News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা কান্ডে পঞ্চায়েত প্রধানের ছেলেও ধৃত
Image

নেশা কান্ডে পঞ্চায়েত প্রধানের ছেলেও ধৃত

খোয়াই, ১৮ জানুয়ারি : খোয়াইয়ে এন ডি পি এস ধারার মামলায় অভিযুক্ত শাসকদলীয় পঞ্চায়েত প্রধানের ছেলে এখন পুলিশের জালে। গ্রেপ্তার করার পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। আদালত তাকে তিন দিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছে।


উল্লেখ্য, ঘটনা গত ১১ সেপ্টেম্বরের। এদিন বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে খোয়াই থানাধীন সিঙ্গিছড়ায় বিশাল পরিমাণের নেশা সামগ্রী সহ পুলিশ একজনকে পাকড়াও করে। যার ভিত্তিতে পুলিশ এন ডি পি এস ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করে। যার নাম্বার ৯১/ ২০২১।
তদন্ত চলাকালীন সময়ে মামলায় অভিযুক্ত আরো দুইজন পুলিশের জালে উঠে। তিনজনকেই আদালত থেকে জেল হাজতে পাঠানো হয়। গত ৫ই জানুয়ারি প্রীতম পাল চৌধুরী নামে মামলার আরো এক অভিযুক্ত শাসকদলীয় কর্মী আদালতে আত্মসমর্পণ করলে তাকেও জেল হাজতে পাঠানো হয়। একই মামলার অপর অভিযুক্ত জয়ন্ত দেবও এখন পুলিশের জালে।


সোমবার পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। ধৃত জয়ন্ত দেব পশ্চিম সিঙ্গিছড়ায় পঞ্চায়েত প্রধান গোপাল দেবের ছেলে বলে জানা যায়।  ধৃত জয়ন্ত দেবকে এদিনই আদালতে তুলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায়। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে ধৃত জয়ন্ত দেবকে তিনদিনের জন্য রিমান্ডে পাঠিয়েছে। পুলিশ রিমান্ডে ধৃতকে জোর জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top