News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী
Image

করোনায় আক্রান্ত অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

কলকাতা, ১৮ জানুয়ারি (হি. স.) : করোনায় আক্রান্ত অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। টুইটারে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। আপাতত আইসোলেশনে আছেন তিনি।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী অসুস্থার কথা জানিয়ে লেখেন, ‘সমস্ত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও আমি কোভিড পজিটিভ হয়েছি এবং সঙ্গে সঙ্গে আমি নিজেকে আইসোলেট করেছি।’ তিনি আরও লেখেন, ‘তিন দিন আগেই করোনা পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে আমার। তারপরে আমি বাড়ি থেকে কোথাও বেরোইনি। এবং গত পরশু থেকে হঠাৎ জ্বর দিয়ে শরীর খারাপ শুরু হল। যদিও আমি এখন ভালই আছি, আপনাদের আশীর্বাদ চাইছি।’প্রসঙ্গত, এরই মধ্যে করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন একাধিক টলি তারকা। পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, কৌশানি প্রমুখ একাধিক তারকা। যদিও এঁদের অধিকাংশই এখন সুস্থ। ফিরেছেন কাজেও। তবে আপাতত গৃহবন্দি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top