News Flash

  • Home
  • Uncategorized
  • অনেক বড় দায়িত্ব দিয়েছে আপ, প্রথম লক্ষ্য পঞ্জাবে সরকার গঠন : ভগবন্ত মান
Image

অনেক বড় দায়িত্ব দিয়েছে আপ, প্রথম লক্ষ্য পঞ্জাবে সরকার গঠন : ভগবন্ত মান

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): পঞ্জাব বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি, বড় দায়িত্ব পাওয়ার পর ভগবন্ত মান জানালেন, আমাদের প্রথম লক্ষ্য হল পঞ্জাবে সরকার গঠন করা। দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকেও ধন্যবাদ জানিয়েছেন ভগবন্ত মান। মোহালিতে এদিন আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষিত হওয়ার পর ভগবন্ত মান বলেছেন, “যে পঞ্জাবের মানুষজন ধর্না দিচ্ছেন, বেকারত্বে নাজেহাল হয়ে খালে ঝাঁপ দিচ্ছেন, যুবকরা বিদেশে ছুটে চলেছেন। আপনারা সবাই এই পঞ্জাবের মাটিতেই ভাংড়া, গিদ্দা দেখতে পাবেন।”

পঞ্জাবে আম আদমি পার্টি (আপ)-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে চলছেন তা এদিন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালই জানান। পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা জনগণের উপর ছেড়ে দিয়েছিলেন কেজরিওয়াল। আপ-এর পক্ষ থেকে জনমত চাওয়া হয়। সেই জনমত পাওয়ার পর মঙ্গলবার মোহালিতে কেজরিওয়াল জানিয়েছেন, ৯৩.০৩ শতাংশ মানুষ পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভগবন্ত মানকে বেছে নিয়েছেন। আপ্লুত ভগবন্ত মান বলেছেন, “পঞ্জাবের জনগণ আমার উপরে যে বিশ্বাস রেখেছেন, মানুষের জীবন পরিবর্তনকারী ‘সবুজ কলম’ যদি আমাদের হাতে আসে, আমি কথা দিচ্ছি সেই ‘সবুজ কলম’ দরিদ্র মানুষের স্বার্থে চলবে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top