News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু, ১৫ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল ঘোষণার লক্ষ্যমাত্রা পর্ষদের
Image

ত্রিপুরায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু, ১৫ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল ঘোষণার লক্ষ্যমাত্রা পর্ষদের

আগরতলা, ১৮ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন আজ থেকে শুরু হয়েছে। ১৫টি সেন্টারে প্রায় ৪১৫০ জন শিক্ষক-শিক্ষিকা ওই উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত হয়েছেন। পর্ষদ সভাপতি ডা: ভবতোষ সাহা আশা প্রকাশ করে বলেন, চলতি মাসেই সমস্ত উত্তরপত্র মূল্যায়নের কাজ সমাপ্ত করা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন সমাপ্ত হলে ১৫ ফেব্রুয়ারির আগেই ফলাফল ঘোষণা দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।


এদিন তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর মাধ্যমিক এবং ৭ জানুয়ারি উচ্চ মাধ্যমিকের টার্ম ওয়ানের পরীক্ষা সমাপ্ত হয়েছে। আজ ওই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে। তাঁর কথায়, উচ্চ মাধ্যমিকে ৫টি সেন্টারে এবং মাধ্যমিকে ১০টি সেন্টারে উত্তরপত্র মূল্যায়ন হবে। তাতে, উচ্চ মাধ্যমিকের জন্য প্রায় ১২৫০ জন এবং মাধ্যমিকের জন্য প্রায় ২৯০০ জন শিক্ষক-শিক্ষিকাকে উত্তরপত্র মূল্যায়নের জন্য নিযুক্ত করা হয়েছে।


তিনি জানান, বাংলা এবং ইংরেজি উত্তরপত্র সংখ্যায় অন্যান্য বিষয়ের তুলনায় বেশি। বাকি বিষয়গুলি ৭ থেকে ১০ দিনের মধ্যে মূল্যায়ন সম্ভব হবে বলে অনুমান করা হচ্ছে। তাতে, চলতি মাসেই সমস্ত উত্তরপত্র মূল্যায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন সমাপ্ত হলে ১৫ ফেব্রুয়ারির আগেই ফলাফল ঘোষণা দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।


তাঁর বক্তব্য, করোনার প্রকোপ বৃদ্ধি পেলে টার্ম টু পরীক্ষা নেওয়া সম্ভব না হলে টার্ম ওয়ানের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল ঘোষণা দেওয়া হবে। এদিন তিনি জানান, মাধ্যমিকে প্রায় আড়াই লক্ষ এবং উচ্চ মাধ্যমিকে প্রায় দেড় লক্ষ উত্তরপত্র মূল্যায়ন হবে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top