News Flash

  • Home
  • Uncategorized
  • চান্নির আত্মীয়ের বাড়িতে ইডি-র অভিযান, কেন্দ্রকে বিঁধলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী
Image

চান্নির আত্মীয়ের বাড়িতে ইডি-র অভিযান, কেন্দ্রকে বিঁধলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

মোহালি, ১৮ জানুয়ারি (হি.স.): অবৈধ বালি খাদান মামলায় পঞ্জাবের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তল্লাশি চালানো হয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির আত্মীয় ভূপিন্দর সিং হানির আবাসনেও, মোহালির হোমল্যান্ড হাইটস-এ অবস্থিত চান্নির ভাইপো ভূপিন্দরের ফ্ল্যাটে মঙ্গলবার তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রের খবর, পঞ্জাবের মোট ১৯টি ঠিকানায় এদিন তল্লাশি চালানো হয়। উল্লেখ্য, অবৈধ বালি খাদানের প্রেক্ষিতে ২০১৮ সালে মামলা দায়ের করেছিল পঞ্জাব পুলিশ, এফআইআর-এ পরে ৪২০ ধারা যুক্ত করা হয়। এরই ভিত্তিতে ইডি মামলার তদন্তভার হাতে নেয়।

আগামী ২০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে পঞ্জাবে। ভোটের আগে ইডি-র তল্লাশিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রকে আক্ৰমণ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, চান্নিকে আবার বিঁধেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চান্নি বলেছেন, “তাঁরা আমাকে নিশানা করছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আমার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এটা গণতন্ত্রের জন্য ভালো নয়। আমরা লড়াই করতে প্রস্তুত। পশ্চিমবঙ্গে নির্বাচনের সময়ও এমনটা করা হয়েছিল।”

চান্নিকে আবার আক্রমণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। এদিন সকালে মোহালিতে সাংবাদিকদের কেজরিওয়াল বলেছেন, “অবৈধ বালি খাদানের মামলায় মুখ্যমন্ত্রীর একজন আত্মীয়ের বাড়িতে অভিযান চালানো হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ও তাঁর আত্মীয়রা বালি খাদানের সঙ্গে যুক্ত।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top