News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের ভোটে অংশ নিতে চায় তৃণমূল, বৈঠক বিকেলে
Image

উত্তরপ্রদেশের ভোটে অংশ নিতে চায় তৃণমূল, বৈঠক বিকেলে

কলকাতা, ১৮ জানুয়ারি (হি. স.) : উত্তরপ্রদেশে আগামী বিধানসভার ভোটে অংশ নিতে চায় তৃণমূল। সূত্রের খবর, এ কারণে নিজেদের জন্য আসন দাবি করতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বিকেলে কালীঘাটে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দের সঙ্গ‌ে বৈঠকে বসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েয়। সূত্রের খবর, এই বৈঠকে মমতাকে উত্তরপ্রদেশ গিয়ে বিজেপি-র বিরুদ্ধে প্রচার করার অনুরোধ করতে পারেন অখিলেশ যাদবের দূত কিরণময়। বৈঠকে সমাজবাদি পার্টির থেকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে নিজেদের জন্য আসন দাবি করতে পারেন মমতা।

২০২১ সালের তৃতীয়বারের জন্য নবান্ন দখলের পর থেকেই ভিন্‌ রাজ্যে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে তৃণমূল। সেই পর্যায়ে ত্রিপুরার পুরভোট তো বটেই, গো‌য়া বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে জোড়াফুল। এ বার উত্তরপ্রদেশের ভোটে অংশ নিতে চায় তৃণমূল। সেই লক্ষ্যে সপা-র কাছে আসন দাবি করতে পারেন মমতা। তবে ঠিক কত সংখ্যক আসনের দাবি জানানো হতে পারে, তা জানা যায়নি। এর আগেও তৃণমূলের বিধায়ক ছিলেন উত্তরপ্রদেশে। মঠ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছিলেন শ্যামসুন্দর শর্মা। কিন্তু পরে তিনি যোগ দেন মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে। এবার ফের তৃণমূলের কাছে সপা-র সঙ্গে জোট বেঁধে ভোটে লড়াই করার সুযোগ এসেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top