News Flash

  • Home
  • Uncategorized
  • বারাণসীর বিজেপি কর্মীদের সঙ্গে বার্তালাপ মোদীর, ভোট ও কৃষি নিয়ে আলোচনা
Image

বারাণসীর বিজেপি কর্মীদের সঙ্গে বার্তালাপ মোদীর, ভোট ও কৃষি নিয়ে আলোচনা

নয়াদিল্লি ও বারাণসী, ১৮ জানুয়ারি (হি.স.): নিজের সংসদীয় কেন্দ্র উত্তর প্রদেশের বারাণসীর বিজেপির কর্মীদের সঙ্গে বার্তালাপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নমো অ্যাপের মাধ্যমে বিজেপি কর্মীদের সঙ্গে বার্তালাপ করেছেন প্রধানমন্ত্রী। এই বার্তালাপে ভোটদানের গুরুত্ব, কৃষিকাজ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। বিজেপি কর্মীদের সঙ্গে বার্তালাপে প্রধানমন্ত্রী এদিন বলেন, “প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের গুরুত্ব কতটা তা জনগণকে আমাদের বোঝাতে হবে।”

প্রাকৃতিক কৃষিকাজের ওপর জোর দিতেও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমাদের প্রাকৃতিক চাষে জোর দিতে হবে। রাসায়নিকমুক্ত চাষের জন্য কৃষকদের উৎসাহিত করা উচিত। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে আমাদের সবাইকে সংযুক্ত করা উচিত।” এছাড়াও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বারাণসীর বিজেপি কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top