News Flash

  • Home
  • Uncategorized
  • নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থা সঙ্কটজনক, সাড়া দিচ্ছেন না চিকিৎসায়
Image

নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থা সঙ্কটজনক, সাড়া দিচ্ছেন না চিকিৎসায়

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): ভালোই ছিলেন, মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয়েছে কালজয়ী কার্টুনস্রষ্টা নারায়ণ দেবনাথের। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকে হৃদ্‌যন্ত্রে সমস্যা হচ্ছে নারায়ণ দেবনাথের, তাঁর অবস্থা আশঙ্কাজনক। সব ধরনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। রক্তচাপ ওঠানামা করছে তাঁর। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে।

৯৭ বছরের নারায়ণ দেবনাথ অনেক দিন থেকেই বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন। আগেও একাধিক বার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বারের সমস্যা আরও গুরুতর বলে মনে করছেন চিকিৎসকরা। আপাতত তিনি ভেন্টিলেশনেই রয়েছে। হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় রবিবার রাতেই তাঁকে দুই ইউনিট রক্ত দেওয়া হয়। শরীরের অন্যান্য প্যারামিটার স্থিতিশীল ছিল। কিন্তু, মঙ্গলবার খারাপ হয়ে গেল নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top