News Flash

  • Home
  • Uncategorized
  • ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে ফের উচ্ছ্বাস প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Image

ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে ফের উচ্ছ্বাস প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে ফের একবার উচ্ছ্বাস প্রকাশ করলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর এই পোস্টের পাঁচ ঘন্টা পর বেলা পৌনে চারটেয় লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৬০০, ৬২২ ও ৭২১।

রবিবার সামগ্রিক ভাবে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার সামান্য নেমেছে। তার পর সোমবার নেটমাধ্যমে ডায়মন্ড হারবারের পরিস্থিতি তুলে ধরেন অভিষেক। তাঁর ফেসবুক পোস্টে লেখা হয়, ‘ফের করে দেখাল ডায়মন্ড হারবার। গঙ্গাসাগর এবং কলকাতার নিকটবর্তী হয়েও ডায়মন্ড হারবারে সংক্রমণের হার ৩ শতাংশের নীচেই রয়েছে। এই যুদ্ধে লাগাতার সমর্থন এবং সহযোগিতার জন্য ডায়মন্ড হারবারের মানুষকে ধন্যবাদ।’

ফেসবুক বার্তায় ডায়মন্ড হারবারের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে প্রতিনিয়ত সমর্থন এবং সহযোগিতার জন্য আমি মন থেকে ডায়মন্ড হারবারের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।’’তিনি আরও বলেন, ‘‘গঙ্গাসাগর এবং কলকাতার কাছাকাছি থাকা সত্ত্বেও, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংক্রমণের হার তিন শতাংশের নীচে রয়েছে।’’ কয়েক দিন আগেই ডায়মন্ড হারবারে গিয়ে অভিষেক মন্তব্য করেন, বর্তমান করোনা আবহে যে কোনও ধরনের ভোটই পিছিয়ে দেওয়া উচিত। তবে এটি তাঁর ‘ব্যক্তিগত মত’ বলেও উল্লেখ করেন তিনি। তা নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষও করেন।

শনিবার হাই কোর্টের অনুরোধ মেনে পুরভোট তিন সপ্তাহ পিছনোর জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ‘কুর্নিশ’ জানান অভিষেক। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘রাজ্যে নির্বাচন তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য আমি মাননীয় হাই কোর্ট এবং নির্বাচন কমিশনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। বাংলায় করোনা সংক্রমণের হার আগামী তিন সপ্তাহে যাতে তিন শতাংশেরও কম হয় তা নিশ্চিত করতে আমদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এই সময়ে করোনার বিরুদ্ধে লড়াই শক্তিশালী করার কাজে লাগানো উচিত।’’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top