News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন রাজনৈতিক দলের আর্জিকে মান্যতা, পঞ্জাবে ২০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন
Image

বিভিন্ন রাজনৈতিক দলের আর্জিকে মান্যতা, পঞ্জাবে ২০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): আগামী ১৪ ফেব্রুয়ারি নয়, পঞ্জাবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২০ ফেব্রুয়ারি। বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধকে মান্যতা দিয়ে সোমবার জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। প্রথমে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল, ১৪ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে পঞ্জাবে। কিন্তু, গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষ্যে ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। একই অনুরোধ জানায় আম আদমি পার্টি, বিজেপি, বহুজন সমাজ পার্টি এবং পঞ্জাব লোক কংগ্রেসও। বিভিন্ন রাজনৈতিক দলের সেই অনুরোধকেই সোমবার মান্যতা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

আগামী ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মজয়ন্তী। পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, গুরু রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ১০-১৬ ফেব্রুয়ারি রাজ্যের তফশিলি সম্প্রদায়ের মানুষ বারাণসী যাবেন। পঞ্জাবের মোট জনসংখ্যার ৩২ শতাংশ তফশিলি সম্প্রদায়ভুক্ত। ফলে ১৪ ফেব্রুয়ারি অনেকেই ভোট দিতে পারবেন না। চিঠিতে একথা জানিয়ে তিনি কমিশনের কাছে ভোট পিছনোর আর্জি জানান। চান্নির পর কমিশনকে চিঠি দেয় বিজেপিও। পঞ্জাবের ভোট নিয়ে সোমবার আলোচনা করে জাতীয় নির্বাচন কমিশন, এরপরই সিদ্ধান্ত গৃহীত হয়, ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে পঞ্জাবে বিধানসভা নির্বাচনের ভোট হবে ২০ ফেব্রুয়ারি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top